নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৮ফেব্রুয়ারি :- দুষ্কৃতীর নাম আব্দুল হামিদ মন্ডল(৫৭)।বাড়ি বসিরহাট পুলিশ জেলার মাটিয়া থানার বড়গোবড়া এলাকায়।হাবড়া থানার পুলিশের কাছে রবিবার গভীর রাতে গোপন সুত্রে পুলিশের কাছে খবর আসে হাবড়া থানার কুমড়ো পঞ্চায়েত এলাকার গৌরবঙ্গ রোডের আমপাড়া মোর এলাকায় এক ব্যক্তি একটি ব্যাগে করে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র বিক্রি করতে আসেন মাটিয়া এলাকা থেকে।পুলিশ দেড়ি না করেই কিন্তু আগ্নেয়াস্র হাত বদলের আগেই হাবড়া থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে আগ্নেয়াস্র সহ মাঝবয়সী এক বিক্রেতা আব্দুল হামিদ মন্ডলকে ধরে ফেলে।হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে হামিদকে গ্রেফতার করে সোমবার দুপুরে বারাসত আদালতে তোলা হচ্ছে।পুলিশ সুএে আরও জানা গিয়েছে,ধৃতের বিরুদ্ধে এলাকায় একাধিক অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে।

No comments:
Post a Comment